ফের ভূমিকম্পে কাঁপলো দেশ  | The Daily Campus

রাজধানী ও দেশের নানা প্রান্তে অনুভূত হলো এক ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

মাই আর্থকোয়েক অ্যালার্ট সূত্রে জানা গেছে, আজকের (শুক্রবার) দুপুর ১টা ৫২ মিনিটের এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি।

ভূকম্পনের জেরে সাতক্ষীরার বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন বলে খবর। মসজিদে নামাজরত অনেকেই ভয়ে মসজিদ ছেড়ে বেরিয়ে আসেন।

এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রাজধানীর বহু এলাকা থেকেও এই ভূমিকম্প অনুভূত হওয়ার সংবাদ এসেছে।

উল্লেখ্য, ঠিক একদিন আগে, গত ২৫ ফেব্রুয়ারি রাতেও ঢাকা সহ দেশের নানা অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top